ইংল্যান্ড টেস্ট দলে নতুন মুখ লিথ
গত মৌসুমে কাউন্টিতে ইয়র্কশায়ারের হয়ে ব্যাট আলো ছড়ানোর প্রতিদান পেলেন অ্যাডাম লিথ। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ইয়র্কশায়ারের এই উদ্বোধনী ব্যাটসম্যানকে জাতীয় দলেও একই ভূমিকায় দেখা যেতে পারে। জোনাথন ট্রটের হঠাৎ অবসরে সুযোগ পাওয়া লিথ অ্যালিস্টার কুকের সঙ্গে উদ্বোধনী জুটিতে খেলার সুযোগ পেতে পারেন।
বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দেওয়া ১২ জনের টেস্ট দলে আরেক নতুন মুখ মার্ক উড। ডারহ্যামের এই পেসারের গত সপ্তাহেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল।
ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ আগামী ২১ জুন লর্ডসে শুরু হবে।
প্রথম টেস্টের ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, মইন আলি, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, ক্রিস জর্ডান, অ্যাডাম লিথ, জো রুট, বেন স্টোকস, মার্ক উড।
