২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাওলার বোলিং তোপে কলকাতার জয়

পিযুশ চাওলার বোলিং তোপে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে দিল্লি বিপক্ষে ১৩ রানের জয় পেয়েছে গৌতম গম্ভীরের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 12:51 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে লড়াই করার মতো স্কোর পায় কলকাতা। দলের কেউ অর্ধশতকের ইনিংস খেলতে না পারলেও মোট ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের রান তোলায় দিল্লিকে ১৭২ রানের লক্ষ্য দিতে পারে গম্ভীরের দল।

কলকাতার সর্বোচ্চ রান আসে ইউসুফ পাঠানের ব্যাট থেকে। ২৪ বলে তিনটি করে চার-ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন এই মারকুটে ব্যাটসম্যান।

জয়ের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান তুলে নেয় দিল্লি। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত চাওলার বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রানে তোলে দিল্লি।

৪ ওভারে ৩২ রানে প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে কলকাতার জয়ের দারুণ ভূমিকা রাখেন চাওলা। এই স্পিনারই হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।

আইপিএলে এটি কলকাতার ষষ্ঠ জয়। ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা।

চলতি আসরে সপ্তম হারের তেতো স্বাদ পেল দিল্লি। ৮ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছে জেপি ডুমিনির দল।