২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে রাহাতের বদলে বিলওয়াল 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে পড়া রাহাত আলির বদলে আরেক পেসার বিলওয়াল ভাট্টিকে দলে নিয়েছে পাকিস্তান। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 12:08 AM

Updated : 25 Apr 2022, 01:18 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ মে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন ডান-হাতি এই পেসার। পাকিস্তান ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ছিলেন তিনি।
 
দুইটি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন বিলওয়াল শেষ টেস্ট খেলেন গতবছর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি।  
 
বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে হারা ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলা রাহাত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ছিটকে পড়েন। 
 
তিন ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে হারের পর একমাত্র টি-টোয়েন্টিতেও হারে পাকিস্তান। বর্তমানে খুলনায় দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ-পাকিস্তান।