নিষিদ্ধ নারাইনের অফব্রেক
বোলিং ত্রুটি শুধরে আইপিএলে ফেরা সুনিল নারাইনের অফব্রেক ডেলিভারির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। ভারতের ক্রিকেট বোর্ড আয়োজিত কোনো আসরে ‘অফব্রেক ভেলিভারি’ দিতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে বিশাখাপত্তমে গত ২২ এপ্রিলে হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে নারাইনের ‘অফব্রেক ডেলিভারি’ নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ারা।
আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যান নারাইন। পরীক্ষায় তার অফব্রেক ডেলিভারিতে ত্রুটি পাওয়া যায়।
শুধু ‘অফব্রেক ডেলিভারির’ ওপর নিষেধাজ্ঞা থাকায় কলকাতা নাইট রাউডার্সের হয়ে অবশ্য আইপিএল খেলা চালিয়ে যেতে পারবেন নারাইন।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্ট আসরের সময় দুইবার তার বোলিং নিয়ে সন্দেহ করেন আম্পায়ারা। পরে চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পার পান তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে আইপিএলে বোলিং করার অনুমতি দেয়।
