২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মিসবাহ, ইউনুসরা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে ঢাকায় পৌঁছেছেন মিসবাহ-উল-হক, ইউনুস খানরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 07:08 PM

Updated : 25 Apr 2022, 01:16 PM

আগামী মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

পাকিস্তানের ওয়ানডে দলে থাকা এগারো ক্রিকেটার আছেন টেস্ট দলে। তাদের সঙ্গে যোগ দেবেন মিসবাহরা। 

চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে না পারা লেগস্পিনার ইয়াসির শাহও আছে টেস্ট দলে। টেস্ট খেলতে ঢাকায় এসেছেন বাবর আজম ও ইমরান খানও। ২৭ বছর বয়সী ইমরান টেস্ট দলে আসেন পেসার সোহেল খানের চোটে।

৬ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।   

বাংলাদেশ সফরে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। একমাত্র প্রস্তুতি ম্যাচে হারের পর টানা দুই ওয়ানডে হেরে তিন ম্যাচের সিরিজ খোয়ায় তারা।

বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে অধিনায়ক আজহার আলির শতকের পরও ২৫০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

টেস্ট সিরিজের আগে আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

পুরনো খবর:

টি-টোয়েন্টি দলে লিটন, মুস্তাফিজুর
রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের