২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার ওভার রোমাঞ্চে পাঞ্জাবের জয়

আইপিএলের এবারের আসরের প্রথম ‘টাই’ ম্যাচ উপহার দিয়েছে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। পরে মিচেল জনসনের দাপটে সুপার ওভার রোমাঞ্চে জয় পেয়েছে পাঞ্জাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 02:00 AM

Updated : 22 Aug 2022, 12:08 PM

মঙ্গলবার আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯১ রান করে পাঞ্জাব।

সর্বোচ্চ ৭৪ রান করেন অজিঙ্কা রাহানে। তার ৫৪ বলের ইনিংসটি ৬টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। রাহানের সঙ্গে ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়া শেন ওয়াটসন খেলেন ৪৫ রানের ভালো একটি ইনিংস।

এছাড়া করুন নায়ান ১৩ বলে ২৫ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।

জবাবে ৬ উইকেটে ১৯১ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।

সর্বোচ্চ ৬৫ রানের চমৎকার ইনিংস খেলেন শন মার্শ। তার ৪০ বলের ইনিংসটি গড়া ৫টি চার ও ৩টি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। তার ৩০ বলের ঝড়ো ইনিংসটি সাজানো ৫টি ছক্কা ও একটি চারে।

জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের। আকসার প্যাটেল ও জনসন জেমস ফকনারের করা সেই ওভারে ১৩ রানের বেশি নিতে পারেননি।

সুপার ওভারে ১৫ রান তুলে পাঞ্জাব। জবাবে জনসনের বলে ৬ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান। তিন বলেই দুই উইকেট হারিয়ে ফেলে দলটি।