২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফকনারের অলরাউন্ড নৈপুণ্যে রাজস্থানের জয়

জেমস ফকনারের অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পেয়েছে রাজস্থান র‌য়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৬ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 12:25 AM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান করে রাজস্থান।

মাত্র ৩৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া রাজস্থানকে কক্ষপথে ফেরান অধিনায়ক স্টিভেন স্মিথ (৩৩) ও দিপক হুদা (৩০)। তবে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার কৃতিত্ব সর্বোচ্চ ৪৬ রান করা ফকনারের।

২৩ রানে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের সেরা বোলার অনুরিত সিং।

জবাবে ৮ উইকেটে ১৩৬ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।

সর্বোচ্চ ৩৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। ২৪ রান করে আসে অক্ষর প্যাটেল ও অধিনায়ক জর্জ বেইলির ব্যাট থেকে। এছাড়া ২৩ রান করেন ডেভিড মিলার।

ঝড় তোলার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন ফকনার। পরে জোড়া আঘাতে মিচেল জনসন ও বেইলিকে বিদায় করেন তিনি। ২৬ রানে অস্ট্রেলিয়ার তিন সতীর্থকে ফেরানো এই পেসারই রাজস্থানের সেরা বোলার।