২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ভিজেগুনবর্ধনে

শ্রীলঙ্কার ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন কাপিলা ভিজেগুনবর্ধনে। পদত্যাগ করা সনাথ জয়সুরিয়ার জায়গায় দায়িত্ব পেলেন সাবেক এই বোলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বুধবার তাদের ওয়েবসাইটে ভিজেগুনবর্ধনের নেতৃত্বে চার সদস্যের নির্বাচক কমিটি গঠনের কথা অন্য তিন সদস্য হলেন সাবেক দুই উইকেটরক্ষক অমল সিলভা ও ব্রেন্ডন কারুপ্পু এবং সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান হেমান্থা ভিক্রমারত্নে।

সম্প্রতি শ্রীলঙ্কা দল নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রীড়া মন্ত্রী দিশানায়েকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটিও নিয়োগ দেন তিনি। এর পরেই গত শুক্রবার পদত্যাগ করেন জয়সুরিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচক কমিটি।