২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, চট্টগ্রামে মাশরাফিদের সংবর্ধনা

বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো ক্রিকেট দলের সংবর্ধনার তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 08:23 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশের বিশ্বকাপ দলকে সংবর্ধনা দেয়া হবে।  
 
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠন ফোরাম আগামী ১০ এপ্রিল চট্টগ্রামে মাশরাফি বিন মুর্তজাদের সংবর্ধনা দেবে। পরদিন ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে ক্রিকেটাদের সংবর্ধনা জানাবে বিসিবি।
 
“অনেকে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়ার আগ্রহের কথা জানিয়ে আমাদের চিঠি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মোহামেডান-আবাহনী ক্লাবসহ বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কিছু প্রস্তাব পেয়েছি। দুর্ভাগ্যবশত আমাদের হাতে বেশি সময় নেই। তাই আমরা সবাইকে আমাদের সংবর্ধনায় যোগ দেয়ার আহ্বান জানাবো।”
 
বিসিবি প্রধান জানান, পাকিস্তান সিরিজের পরও বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়া হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তানের বাংলাদেশ সফর শেষ হবে।
 
আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছায় বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় মাশরাফিদের।