২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে বল করতে বাধা নেই নারাইনের 

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল করতে আর কোনো কোনো বাধা রইল না সুনিল নারাইনের। ওয়েস্ট ইন্ডিজের এই অফস্পিনারকে সন্দেহজনক বোলিং অ্যাকশন থেকে মুক্তি দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘সাব-কমিটি’। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 06:17 PM

Updated : 26 Jul 2022, 11:58 AM

গত বৃহস্পতিবার আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন নারাইন। ভারতের সাবেক অধিনায়ক ভেঙ্কটরাঘবন, সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ ও সাবেক আম্পায়ার এভি জয়প্রকাশ তার নানা পরীক্ষা নেন। 
 
বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এই কমিটি নারাইনকে সন্দেহমুক্ত বলে ঘোষণা করেছে। 
 
আগামী বুধবার শুরু হবে ইডেন গার্ডেনসে মুম্বাই ইন্ডিয়ান্স ও বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের অষ্টম আসর। এই ম্যাচে কলকাতার পক্ষে বল করতে পারবেন নারাইন। 
 
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমি-ফাইনালে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে কলকাতার ৭ উইকেটে জেতা ম্যাচে আম্পায়াররা নারাইনের বল নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এর আগে ডলফিনসের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের দ্রুত গতির ডেলিভারি নিয়ে সন্দেহ করা হয়।