২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে শুক্রবার আসছে দ. আফ্রিকা যুব দল

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল তিন সপ্তাহের সফরে বাংলাদেশে আসছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তারা সাতটি ইয়থ ওয়ানডে খেলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 08:10 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

শুক্রবার সকালে ঢাকা পৌঁছবে দক্ষিণ আফ্রিকা দল। ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে হবে।  
 
এই সিরিজের জন্য ১৪ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাত জনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই।
 
আগামী বুধবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেও হবে এই মাঠেই।
 
১৩ ও ১৫ এপ্রিল পরের দুটি ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল জাতীয় স্টেডিয়ামে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ এপ্রিল।
 
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: পিনাক ঘোষ, শফিউল হায়াত, মোহাম্মদ সাইফ হাসান, মো. জাকির হাসান (সহ-অধিনায়ক), মো. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাইফ উদ্দিন, মোসাব্বেক হোসেন সান, মো. মেহেদী হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ আব্দুল হালিম, সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজী, নিহাদ উজ-জামান, প্রসেনজিত দাস।
 
স্ট্যান্ড বাই: মো. মেহেদী হাসান মিরাজ, মো. শাহনুর রহমান, জয়রাজ শেখ ইমন, মুনিম শাহরিয়ার, রিফাত প্রধান, মো. শাদমান ইসলাম, মেহেদী হাসান।