২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিবির সমালোচনায় কুক

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন অ্যালেস্টার কুক। ইংল্যান্ড দলের এই সাবেক অধিনায়ক জানান, বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেয়াটা ‍ভুল ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 08:51 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। বাংলাদেশের কাছে হারের পর ওয়েন মর্গ্যানের দলের বিদায় ঘণ্টা বেজে যায়।

এ সপ্তাহে আবু ধাবিতে শুরু হতে যাওয়া এমিরেটস টি টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে কুক জানান, বিশ্বকাপের একাদশ আসরে ইংল্যান্ড দলের বাজে ফল দেখে তার মনে হচ্ছে, বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত ঠিক ছিল না।

৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান আরো বলেন, “আমি মনে করি, আসরের (বিশ্বকাপ) এত কাছাকাছি এসে এমন একটা বড় সিদ্ধান্ত নেয়ার বিপদটা আপনারা অস্ট্রেলিয়াতে দেখেছেন।”

কুকের ব্যাটে রান ছিল না। ইংল্যান্ডকেও সামনে থেকে নেতৃত্ব দিতে পারছিলেন না তিনি। ফলে গত বছর ডিসেম্বরে কুককে সরিয়ে মর্গ্যানকে অধিনায়ক করে ইসিবি।

মর্গ্যানের অধিনায়কত্বে বিশ্বকাপের একাদশ আসরে ছোটো দুই দল স্কটল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। গ্রুপের বাকি চার ম্যাচে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হারে তারা।