২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পক্ষপাতদুষ্ট দুই আম্পায়ার

“বাংলাদেশের আম্পায়াররা কোথায়?” -এই শিরোনামে আমি একটা কলাম লিখেছিলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। বিশ্বকাপের জন্য ঘোষিত আম্পায়ার প্যানেল নিয়ে আমি আমার সংশয় প্রকাশ করেছিলাম। আমার আশংকা সত্য প্রমাণিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> নির্মলেন্দু গুণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 12:54 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

আমার আরেকটি লেখার শিরোনাম ছিল – কোয়ার্টার-ফাইনালে “ভারতকে এড়াতে পারলে ভালো”। কোয়ার্টার-ফাইনালের আগের রাতে এটিএন নিউজ-এর নিউজ এক্সট্রা অনুষ্ঠানে আমি আইসিসিরি ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেছিলাম।

বিশেষ করে দুর্নীতির অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে উচ্চ আদালতের নির্দেশে অপসারিত শ্রীনিবাসন-এর আইসিসির প্রধান বস হওয়াটা যে বিশ্ব ক্রিকেটের জন্য অশনি সংকেত- সে কথাও বলেছি।

বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইংল্যান্ড ও ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে পরাজিত পাকিস্তান- বেছে বেছে এই দুই দেশের দু’জনকেই আম্পায়ার হিসেবে কেন নির্বাচন করা হলো?

আম্পায়ার প্যানেলে তো আরও অনেক অপেক্ষমান আম্পায়ার ছিলেন। পাকিস্তানের আলিম দার আর ইংল্যান্ডের ইয়ান গৌল্ডকেই কেন বেছে নেয়া হলো, বাংলাদেশ-ভারতের খেলা পরিচালনার জন্য, এই প্রশ্নটা বাংলাদেশের বিরুদ্ধে প্রদত্ত কমপক্ষে দুটি সিদ্ধান্ত হেতু এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

কামরাঙ্গীর চর

২০ মার্চ ২০১৫

পুরনো খবর:

বাংলাদেশের আম্পায়াররা কই?
ভারতকে এড়াতে পারলে ভালো