বাংলাদেশের আম্পায়াররা কই?
২০১৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত, গত ১০০ বছরে ৪৭৮ জন আম্পায়ার টেস্ট ক্রিকেটে আম্পায়ারিং করেছেন। ঐ তালিকায় দশটি টেস্ট খেলুড়ে দেশের ভিতর থেকে টেস্ট পরিচালনা করার সুযোগ পাওয়া আম্পায়ারদের দেশওয়ারি সংখ্যা হচ্ছে এরকম: ইংল্যান্ড ১০৮ জন, অস্ট্রেলিয়া ৭২, ভারত ৫৭, ওয়েষ্ট ইন্ডিজ ৪৯, দক্ষিণ আফ্রিকা ৪১, নিউ জিল্যান্ড ৩৫, পাকিস্তান ৩২, শ্রীলঙ্কা ১৬, জিম্বাবুয়ে ৪ এবং বাংলাদেশ ৪।
একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে ১৯৭১-২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে যাঁরা আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন, তাঁদের দেশওয়ারি সংখ্যা নিম্নরূপ : ভারত ৮৬ জন, অস্ট্রেলিয়া ৪২, ইংল্যান্ড ৪১, পাকিস্তান ৩৭, শ্রীলংকা ২২, ওয়েস্ট ইন্ডিজ ৩২, নিউজিল্যান্ড ২৯, দক্ষিণ আফ্রিকা ১২, জিম্বাবুয়ে ১৪, বাংলাদেশ ১০ জন।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশিসংখ্যক ম্যাচে আম্পায়ারিং করার গৌরব অর্জন করেছেন : দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন ২০৯ ম্যাচ, নিউ জিল্যান্ডের বিলি বাউডেন ১৯৩, ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার ১৮১, অস্ট্রেলিয়ার সাইমন টাওফেল ১৭৬, অস্ট্রেলিয়ার ড্যারেল হারপার ১৭৪, ইংল্যান্ডের ডেভিড শেফার্ড ১৭২, পাকিস্তানের আলিম দার ১৬৮।
বাংলাদেশের এনামুল হক সবচেয়ে বেশি, ৪৯ ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন।
কী টেস্ট, কী একদিনের আন্তর্জাতিক ম্যাচ- উভয় ধরনের খেলাতেই আম্পায়ার নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের প্রতি আইসিসির বৈরিদৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আইসিসির পূর্ণ সদস্যপদ লাভের পরও আমাদের প্রতি আইসিসির এই বিবেচনা মোটেও গ্রহণযোগ্য নয়।
