২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত ম্যাচের আঁচ গুগল ডুডলেও

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা ছুঁয়েছে গুগলকেও। এই সার্চ জায়ান্টের হোম পেইজ সেজেছে দুই প্রতিবেশীর ক্রিকেট যুদ্ধের ডুডলে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 10:22 AM

Updated : 22 Aug 2022, 11:56 AM

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ শুরুর আগে থেকেই গুগলের এই নতুন ডুডল দেখতে পাচ্ছেন উপমহাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা।

বাংলাদেশ ও ভারতের পতাকার রঙে এই ডুডলে ব্যাট হাতে দুই দেশের ছয় ব্যাটসম্যানের প্রতীকী ছবি যেন মাশরাফি আর  ধোনি বাহিনীর জমজমাট লড়াইয়েরই ইংগিত দিচ্ছে।

ক্যাপশনে লেখা রয়েছে- It's India v Bangladesh in the Quarter-Finals.

আরেকটি দিকে এই ম্যাচ অনন্য। প্রতিদ্বন্দ্বী দুটি দল লড়াই শুরু করেছে একই কবির লেখা জাতীয় সংগীত কণ্ঠে নিয়ে- বাংলাদেশ ও ভারতের ম্যাচ ছাড়া এমনটা সচরাচর ঘটে না।