পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ
দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে মুখোমুখি লড়াইয়ে জয়-পরাজয়ের শতকরা হিসেবে দুটি দলের অবস্থান প্রায় সমানে সমান। বিশ্বকাপের মঞ্চে অবশ্য কিছুটা এগিয়ে প্রোটিয়ারা; চার ম্যাচের দুটিতে জিতেছে তারা, একটি জিতেছে শ্রীলঙ্কা, অন্যটি টাই হয়েছিল। সাঙ্গাকারাদের সামনে হিসেবটা এবার তাই সমান করার পালা।
আগামী বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম কোয়ার্টার-ফাইনালের আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান:
* ওয়ানডেতে এই দুই দলের শেষ আটটি মুখোমুখি লড়াইয়ের সাতটিতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। এই আট ম্যাচের সবকটিই শ্রীলঙ্কার মাটিতে হয়েছে।
* দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে শেষ ১৬ ওয়ানডেতে দুই দলই আটটি করে ম্যাচ জিতেছে দুই দল।
* দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২ ইনিংস খেলে ২২.৯ গড়ে রান করেছেন মাহেলা জয়াবর্ধনে। যে ১৮ দলের বিপক্ষে তিনি খেলেছেন, তার মধ্যে প্রোটিয়াদের বিপক্ষে তার রানের গড়টা দ্বিতীয় সর্বনিম্ন।
* ওয়ানডে ইতিহাসে টানা চার বলে চারটি উইকেট নেয়ার একমাত্র কৃতিত্ব আছে লাসিথ মালিঙ্গার। ২০০৭ বিশ্বকাপের ম্যাচটি এক উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
* ওয়ানডেতে ব্যাটসম্যানকে বোল্ড করে মোট ৯২টি উইকেট পেয়েছেন মালিঙ্গা, ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলের সঙ্গে এই তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে আছেন তিনি। তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম (১৭৬)।
* ওয়ানডেতে প্রথম উইকেটরক্ষক হিসেবে ১০০টি স্ট্যাম্পিংয়ের মাইলফলক ছুঁতে আর একটি স্ট্যাম্পিং প্রয়োজন কুমার সাঙ্গাকারার।
* বিশ্বকাপের এক আসরে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রান করতে সাঙ্গাকারার আর ৪ রান দরকার। এই টুর্নামেন্টে এ পর্যন্ত টানা চারটি শতক করেছেন তিনি, কোনো এক বিশ্বকাপে এতগুলো শতক আর কেউ করতে পারেনি।
* বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক জ্যাক ক্যালিসকে (৩২ ইনিংসে ১ হাজার ১৪৮ রান) ছাড়াতে আর ৭ রান চাই এবি ডি ভিলিয়ার্সের (২১ ইনিংসে ১ হাজার ১৪২ রান)।
মুখোমুখি:
| দক্ষিণ আফ্রিকা | শ্রীলঙ্কা |
ম্যাচ | ৫৯ | ৫৯ |
জয় | ২৮ | ২৯ |
হার | ২৯ | ২৮ |
টাই | ১ | ১ |
পরিত্যক্ত | ১ | ১ |
জয়% | ৪৮.৩ | ৫০.০ |
বিশ্বকাপে মুখোমুখি:
| দক্ষিণ আফ্রিকা | শ্রীলঙ্কা |
ম্যাচ | ৪ | ৪ |
জয় | ২ | ১ |
হার | ১ | ২ |
টাই | ১ | ১ |
পরিত্যক্ত | ০ | ০ |
জয়% | ৫০.০ | ২৫.০ |
