২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

 জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয়ের পথে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের সঙ্গে দারুণ হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 07:43 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

শেষ রাউন্ডে ঢাকা মেট্রোকে ১০২ রানে হারিয়েছে রংপুর। এই জয়ের ফলে ১২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর। ১২০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে খুলনা। তৃতীয় স্থানে থাকা ঢাকার পয়েন্ট ১১৯।  
 
ঢাকা ও খুলনার সঙ্গে সমান ৯৬ পয়েন্ট নিয়ে সপ্তম ও শেষ রাউন্ডে খেলতে নেমেছিল রংপুর। 
 
সাভারে বিকেএসপির ২ নম্বর মাঠে ৭ উইকেটে ২৪৮ রান নিয়ে খেলতে নেমে ৩০৬ রান করে অলআউট হয় রংপুর। সবমিলে ৩৬০ রানের লিড পায় দলটি। 
 
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রোর ব্যাটসম্যানেরা  ড্রয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত রংপুরের বোলারদের সামনে প্রতিরোধ ধরে রাখতে পারেনি। ২৫৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। 
 
ঢাকা মেট্রোকে দ্বিতীয়বারের মতো অলআউট করে জয় নিশ্চিত করতে রংপুরের মাহমুদুল হাসান ৮৯ রানে ৫ উইকেট নেন। ম্যাচ সেরাও হন তিনি। 
 
প্রথম ইনিংসে রংপুরের ৪৯১ রানের জবাবে ৪৩৭ রান করেছিল ঢাকা মেট্রো।