২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস হার এড়াতে লড়ছে বরিশাল

ব্যাটিং ব্যর্থতায় সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে ইনিংস হার এড়াতে লড়ছে বরিশাল বিভাগ। তৃতীয় দিন শেষে সিলেটের চেয়ে ১৫৩ রানে পিছিয়ে আছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 07:24 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

জাতীয় লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে বুধবার সিলেটকে শক্ত ভিতে তুলে দেন রাজিন সালেহ। দারুণ এক দ্বিশতকের ইনিংস উপহার দেন তিনি।
 
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আগের দিনের ৯৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন রাজিন। ৩৩১ বল স্থায়ী হওয়া রাজিনের অপরাজিত ২০১ রানের ইনিংসটি ২০টি চার ও ৩টি ছক্কায় গড়া।
 
প্রথম ইনিংসে ১৬৭ রান তোলা বরিশালের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৮৬ রান করে সিলেট। 
 
৩১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল তৃতীয় দিন শেষে ‍দুই উইকেটে ১৬৬ রান তুলেছে।
 
বরিশালের ফজলে রাব্বি (২৭) ও সাজিব (৫) অপরাজিত আছেন। সিলেটের অলক কাপালী ও রাহাতুল ফেরদৌস একটি করে উইকেট নেন।