বরিশালের বাজে শুরু
জাতীয় লিগের সপ্তম রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে বাজে শুরু করেছে বরিশাল বিভাগ। ১৬৭ রান তুলে প্রথম ইনিংস শেষ করে তারা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার নিজেদের প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে সিলেট। প্রথম ইনিংসের হিসেবে বরিশালের চেয়ে ১২২ রানে পিছিয়ে আছে তারা।
বরিশালকে অল্প রানে আটকে রাখতে সিলেটের আহমেদ সাদিকুর ৪টি, রাহাতুল ফেরদৌস ৩টি ও আবুল হাসান ২টি করে উইকেট নেন। বরিশালের সর্বোচ্চ রান তোলেন শাহরিয়ার নাফীস (৯০)।
নিজেদের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলে সিলেট। এরপর পাঁচ রানের মধ্যে ইমতিয়াজ ও রাহাতুলের উইকেট হারায় তারা। ২৩ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন শানাজ আহমেদ।
