রংপুরের দারুণ শুরু
জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয়ের পথে শেষ রাউন্ডের শুরুটা দারুণ করেছে রংপুর বিভাগ। ঢাকা মেট্রোর বিপক্ষে লিটন দাসের শতকে ৪ উইকেটে ৩১১ রান করে প্রথম দিন শেষ করেছে রংপুর।
সাভারে বিকেএসপির ২ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৯ রান তোলে রংপুর। লিটনের শতকসহ তিনটি অর্ধশতকে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েছে তারা।
১৫১ বলে ১৭টি চার ও ২টি ছক্কায় ১০৭ রান করেন লিটন। এবারের আসরে এটা তার চতুর্থ শতক। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তারিক আহমেদ করেন ৫০।
আর নাঈম ইসলাম ৬৪ ও ধীমান ঘোষ ৫২ রানে ব্যাট করছেন।
ঢাকা মেট্রোর ইলিয়াস সানি ৮৬ রানে ২ উইকেট নিয়েছেন।
