১৪ হাজার রানের ক্লাবে সাঙ্গাকারা
শচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৪ হাজার রান তুলেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে খেলতে নামার আগে সাঙ্গাকারার দারুণ এই মাইলফলকে পৌঁছতে ৩৯ রান প্রয়োজন ছিল। গ্লেন ম্যাক্সওয়েলের করা চতুর্দশ ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে অসাধারণ এই কৃতিত্ব গড়েন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।
ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকারের মোট রান ১৮ হাজার ৪২৬।
বিশ্বকাপে আগের দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৫ ও ইংল্যান্ডের বিপক্ষে ১১৭ রান করেছিলেন সাঙ্গাকারা। ওই দুই ম্যাচেই অপরাজিত ছিলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।
