২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে অন্যরকম ক্লার্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক তার চরিত্রের স্পর্শকাতর রূপটা দেখিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 12:29 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

রোববার সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের দল সম্পর্কে কথা বলতে গিয়ে নিজের ভিন্ন এই রূপ দেখান ক্লার্ক।

নেটে একটু বেশি সময় নিয়ে ব্যাট করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সাংবাদিকদের অপেক্ষা করিয়ে সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে আসেন তিনি।

সংবাদ সম্মেলনের প্রথম কয়েকটি প্রশ্ন আর এর উত্তর শুনলেই বোঝা যাবে সংবাদমাধ্যমের কাছে এমন কম তথ্য এর আগে খুব বেশি দেননি ক্লার্ক।

দল পেয়েছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্ত আকারে দেন তিনি, "আমি দল পাইনি।" পরের প্রশ্নটি ছিল দল না পাওয়ার কারণ সম্পর্কিত-সমস্যাটা কি ফিটনেস সংক্রান্ত? ক্লার্ক এর উত্তরে বলেন, "আমার একেবারেই কোনো ধারণা নেই।

মিচেল মার্শের ফিটনেস নিয়ে প্রশ্নে ক্লার্কের উত্তর ছিল আরও অবাক করা।

"আমার এর উত্তর জানা নেই।"

এরপর তাকে জিজ্ঞেস করা হয় শেন ওয়াটসনকে দলে রাখা হবে কিনা। সবাইকে বিস্ময় উপহার দিয়ে ক্লার্ক বলেন, "আমি নির্বাচক নই, তাই এর উত্তর আমি জানি না।"

সংবাদ সম্মেলনের পরের প্রশ্নগুলোর উত্তর অবশ্য ঠিকঠাকভাবেই দেন ক্লার্ক।

পুরনো খবর:

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যানদের থামাতে তৈরি শ্রীলঙ্কা
অস্ট্রেলিয়ার সামনে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কা