২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরাথের বিকল্প হিসেবে প্রসন্নকে পাঠাচ্ছে শ্রীলঙ্কা

আঙুলে চোট পাওয়া স্পিনার রঙ্গনা হেরাথের বিকল্প হিসেবে লেগস্পিনার অলরাউন্ডার সিকুগে প্রসন্নকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2015, 02:46 PM

Updated : 22 Aug 2022, 11:50 AM

মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েবসাইটে জানায়, চোট সেরে উঠতে হেরাথের ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। তাই সতর্কতা হিসেবে প্রসন্নকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে।

গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জেতা ম্যাচে চোট পান হেরাথ। ইংল্যান্ডের ইনিংসের ৪৯তম ওভারে জস বাটলারের ফিরতি ক্যাচ নিতে গিয়ে হেরাথের বাঁ-হাতের তর্জনী কেটে যায়; চারটি সেলাইও লাগে।

এই চোটের কারণে আগামী রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরাথের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে তার খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।