২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইমের শতকে এগিয়ে রংপুর

লিটন দাসের পর নাইম ইসলামের অপরাজিত শতকে রাজশাহী বিভাগের বিপক্ষে পাহাড়সম ইনিংস গড়েছে রংপুর বিভাগ। ৬ উইকেটে ৫২৭ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে ২৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৮৫ রান করেছে। এখনও ১৭৯ রানে পিছিয়ে আছে দলটি, হাতে আছে ৯ উইকেট।   

বুধবার সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে ৩ উইকেটে ৩৫৭ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই চতুর্থ উইকেট হারায় রংপুর। এরপর আর বড় কোনো জুটি গড়তে না পারলেও নাইমের অপরাজিত ১৩৮ রানে পাঁচশর ওপরে ইনিংস গড়ে তারা।

আগের রাউন্ডেও শতক করা নাইম ২৭৫ বলের ইনিংসে ১৭টি চার ও ১টি ছক্কা মারেন।

রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন মুক্তার আলী ও সানজামুল ইসলাম।