২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষার-মিথুনের শতকে খুলনার রানের পাহাড়

তুষার ইমরান ও মোহাম্মদ মিথুনের শতকে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে বিশাল সংগ্রহের পথে রয়েছে খুলনা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 06:43 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

ঢাকা বিভাগের ৩৬৬ রানের জবাবে ৬ উইকেটে ৪৩৭ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে খুলনা। প্রথম ইনিংসে ৭১ রানে এগিয়ে আছে তারা। তুষার ১৫৮ ও মিথুন ১২৬ রান করেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার ৩ উইকেটে ১২৪ রান নিয়ে খেলতে নেমে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তুষার ও ইমরান চতুর্থ উইকেট জুটিতে মোট ২২২ রান যোগ করে।

গত রাউন্ডে অপরাজিত দ্বিশতক করা তুষার ৩০২ বলের ইনিংসে ১৭টি চার মানেন। আর মিথুন ২০২ বলের ইনিংসে ১২টি চার ও ৫টি ছক্কা মারেন।

ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন শাহদাত হোসেন ও মোহাম্মদ শরীফ।