ডানেডিনে আবু ধাবির স্মৃতি ফেরাতে চায় স্কটল্যান্ড
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের স্মৃতি ফিরিয়ে আনতে চায় স্কটল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে এ বছরের জানুয়ারিতে তাদের বিপক্ষে একটি জয় থেকে আত্মবিশ্বাস খুঁজছে তারা।
এ বছরের জানুয়ারি মাসে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১৫০ রানের বড় ব্যবধানে জিতেছিল স্কটল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৩ রান করে তারা। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট হয় আফগানরা।
বৃহস্পতিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে এই জয়টিকেই প্রেরণা হিসেবে নিচ্ছেন স্কটল্যান্ডের অধিনায়ক প্রেস্টন মমসেন।
"আবু ধাবির ওই ম্যাচ থেকে প্রচুর পরিমাণ আত্মবিশ্বাস নেই আমরা।"
ওই ম্যাচের কারণে আবার তার দল মানসিকভাবে এগিয়ে আছে বলেও মনে করেন স্কটল্যান্ড অধিনায়ক।
"আমি মনে করি, মানসিকভাবে অনেক এগিয়ে আমরা। তাদের বিপক্ষে আমাদের পরিষ্কার কৌশল ছিল এবং আমি খুব নিশ্চিত যে, আমরা আগামীকালও (বৃহস্পতিবার) একই কৌশল নিয়ে নামব।"
আফগানিস্তান-স্কটল্যান্ড ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
