লিটনের শতকে ভালো অবস্থানে রংপুর
লিটন কুমারের শতকে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ভালো অবস্থানে আছে রংপুর বিভাগ।
দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৩৫৭ রান করেছে রংপুর। ৯৪ রানে এগিয়ে আছে তারা।
মঙ্গলবার সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে বিনা উইকেটে ২৫ রান নিয়ে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে মোট ১৭৪ রান করে রংপুর।
দলকে ২৮৬ রানে রেখে মুক্তার আলীর বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৭৩ রান করেন লিটন। ২২৯ বলের ইনিংসে ১৭টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।
আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তারিক আহমেদ করেন ৫৩ রান। নাইম ইসলাম ৫৮ ও মাহমুদুল হাসান ৩১ রানে ব্যাট করছেন।
রাজশাহীর সানজামুল ইসলাম ১২১ রানে ২ উইকেট নেন।
প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল রাজশাহী।
