২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটেরও ব্যাটিং বিপর্যয়

ঢাকা মেট্রোর মতো নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়েছে সিলেট বিভাগও। ঢাকা মেট্রোর তোলো ২৬৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে সিলেট অলআউট হয়েছে ১৭১ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসের হিসেবে ঢাকা মেট্রোর চেয়ে ৯৩ রানে পিছিয়ে আছে সিলেট বিভাগ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার আগের দিনের ২২৯/৮ স্কোর নিয়ে খেলতে নামা ঢাকা মেট্রোর ইনিংস গুটিয়ে যায় সকালের সেশনেই। বাকি দুই উইকেট হারিয়ে ১০৯.৪ ওভারে ২৬৪ রান তোলে দলটি।

সিলেট বিভাগের সাদিকুর রহমান চারটি ও আবু জায়েদ তিনটি করে উইকেট নেন।

শুরুটা ভালো হলেও ইলিয়াস সানি ও শরিফুল্লাহর বোলিং তোপে পথ হারায় সিলেট। উদ্বোধনী জুটিতে ৬১ রান তোলার পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৬১.২ ওভারে ১৭১ রান তুলে আলআউট হয় সিলেট।

নাজুমুল হোসেন মিলন সিলেটের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন। সানি চারটি ও শরিফুল্লাহ তিনটি করে উইকেট নেন।