২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কামুক্ত মুশফিক

ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পেলেও কোনো শঙ্কা নেই উইকেটক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 02:32 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

মঙ্গলবার বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুশফিক এখন শঙ্কামুক্ত। এক্সরে করে আঙুলে কোনো চিড় ধরা পড়েনি।

এর আগে মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। এক্সরে করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মুশফিক। ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।

১০৫ রানের জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করা বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি।