২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে মুশফিকের চোট

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন উইকেটক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 11:43 AM

Updated : 25 Apr 2022, 01:03 PM

মঙ্গলবার বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। এক্সরে করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মুশফিক। ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।

১০৫ রানের এই জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করা বাংলাদেশ পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে। তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।