২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার বিপক্ষে লড়ছে ঢাকা

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৪ রান করেছে ঢাকা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 05:26 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২০ রানের মধ্যে ২ উইকেট হারালেও আব্দুল মজিদ ও রকিবুল হাসানের ৯২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ঢাকা।

মজিদ ১৯৭ বলে ১৩টি চারের সাহায্যে ৬৫ রান করেন। রকিবুল করেন ৪৪ রান।

ওই দুই জনের আউটের পর দলের হাল ধরেন শুভাগত হোম। ৮৪ রানে অপরাজিত আছেন তিনি। ১০৮ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

৭ রানে ব্যাট করছেন মোশাররফ হোসেন।

খুলনার পক্ষে ৬২ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আর ২৮ রানে ২ উইকেট নেন জিয়াউর রহমান।