২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ম্যাচ খেলতে না পারার শঙ্কায় ব্র্যাভো

ড্যারেন ব্র্যাভোকে বিশ্বকাপে আগামী দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 05:39 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

গত শনিবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রান করে আহত অবসরে যান ব্র্যাভো। এরপর আর ফিরে আসতে পারেননি।

১৫০ রানে জেতা ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের জন্য দু:সংবাদ হয়ে আসে ব্র্যাভোর চোটের খবর।

আগামী মঙ্গলবার ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পরের ম্যাচটি আগামী শুক্রবার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।