সেই দিল্লিতে শীর্ষে সিদ্দিকুর
এই দিল্লি গলফ ক্লাবেই ২০১৩ সালে শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর রহমান। এ বছরও হিরো ইন্ডিয়ান ওপেনে দারুণ সূচনা করেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন সিদ্দিকুর।
বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম দিনে ৬টি বার্ডি (পারের চেয়ে এক শট কম খেলা) করেন সিদ্দিকুর।
