বৃষ্টি বাঁচাল ঢাকাকে
জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের বিপক্ষে হার এড়াতে হলে শেষ দিনে পুরোটা সময় ব্যাট করতে হতো ঢাকা বিভাগকে। হাতে ছিল ৭ উইকেট, তবে বৃষ্টির কল্যাণে তেমন কোনো পরীক্ষায়ই পড়তে হয়নি তাদের।
বৃষ্টির কারণে চতুর্থ দিনে অনেকটা সময় খেলা বন্ধ ছিল। বৃহস্পতিবার ৩ উইকেটে ৮৩ রান নিয়ে খেলতে নামা ঢাকা শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭৫ রান করার পর চতুর্থ রাউন্ডের ম্যাচটি ড্র হয়।
দ্বিতীয় ইনিংসে ঢাকার ৪ উইকেট নেন সিলেটের রাহাতুল ফেরদৌস।
এর আগে প্রথম ইনিংসে খুলনার ৫০০ রানের জবাবে ২০২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ঢাকা।
