২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয়

দারুণ এক জয় দিয়েই অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। এ আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

রানের হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের আগের বড় জয়টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে প্রোটিয়াদের ৬৭ রানে হারিয়েছিল হাবিবুল বাশারের দল।

ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার আগে ব্যাটিং করে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ২৬৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪২.৫ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

উইকেটের হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়টি ৭ উইকেটের। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ৭ উইকেটে বারমুডাকে হারিয়েছিল বাংলাদেশ।

পুরনো খবর:

আফগানদের উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের