২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লুতে ভুগছেন স্টেইন

চার দিন ধরে ফ্লুতে ভুগছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। এই কারণে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এখনও অনুশীলনে নামতে পারেননি বর্তমানের অন্যতম সেরা এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 03:05 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

ইএসপিএন ক্রিকইনফো জানায়, গত রোববার নিউ জিল্যান্ডের হ্যামিল্টনে জিম্বাবুয়ের বিপক্ষে ৬২ রানে জেতা ম্যাচের পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছেন স্টেইন। ওই ম্যাচে ৯ ওভার বল করে ৬৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের আগের অনুশীলনেও বেশিক্ষণ ছিলেন না স্টেইন। ওই দিনের অনুশীলনে ছোট রান-আপে বল করেন তিনি। তাছাড়া গা গরম করতে সতীর্থদের সঙ্গে সেদিন ফুটবলও খেলেননি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা এই বোলার।

স্টেইনের অসুস্থতা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাইনি দক্ষিণ আফ্রিকা। তবে ভারত ম্যাচের জন্য সুস্থ হয়ে উঠতে এখনও তিন দিন সময় পাচ্ছেন তিনি। 

আগামী রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।