২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের পর নাঈমের শতক

লিটন দাসের পর শতক পেয়েছেন নাঈম ইসলাম। তাই বরিশাল বিভাগের বিপক্ষে বিশাল সংগ্রহ গড়েছে রংপুর বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 05:34 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে বরিশালের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান। এখনো ৪৫৫ রানে পিছিয়ে অছে তারা।

ফজলে রাব্বী ২৮ ও সজীব ১৫ রানে ব্যাট করছেন। শাহরিয়ার নাফীস ৬ ও সাইফ হাসান ১৩ করে বিদায় নেন।

মঙ্গলবার ৪ উইকেটে ২৬৮ রান নিয়ে খেলা শুরু করে রংপুর। নাঈমের ১৪৭ রানের সুবাদে ৯ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে তারা।

নাঈমের ৩৪০ বলের ইনিংসটি ২০টি চার ও ১টি ছক্কায় গড়া। এছাড়া আরিফুল হক ৫২ ও ধীমান ঘোষ ৪৭ রান করেন।

এর আগে প্রথম দিন ১৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন লিটন।

বরিশালের সোহাগ গাজী ও নাসুম আহমেদ চারটি করে উইকেট নেন।