তুষারের দ্বিশতকে খুলনার বড় সংগ্রহ
তুষার ইমরানের প্রথম দ্বিশতকে রাজশাহী বিভাগের বিপক্ষে রানের পাহাড় গড়েছে খুলনা বিভাগ। শতক পাওয়া জিয়াউর রহমানের অবদানও এতে কম নয়।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান। এখনো ৪৯৭ রানে পিছিয়ে আছে তারা।
হাবিবুর রহমান ২৮ ও ফরহাদ হোসেন ২২ রানে অপরাজিত রয়েছেন। বিদায় নিয়েছেন মাইশুকুর রহমান ও ফরহাদ রেজা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ২৫৬ রান নিয়ে খেলা শুরু করে খুলনা। তুষারের অপরাজিত দ্বিশতকে ৬ উইকেটে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে তারা।
ষষ্ঠ উইকেটে আগের দিনের ৫৪ রানের জুটিকে এদিন ২৯৫ পর্যন্ত এগিয়ে নেন তুষার ও জিয়া। সাকলাইন সজীবের বলে জিয়া ফরহাদ হোসেনকে ক্যাচ দিয়ে বিদায় নিলে ভাঙে ৭২.১ ওভার স্থায়ী জুটি।
২০৪ বলে খেলা জিয়ার ১৬৪ বলের ইনিংসটি সাজানো ১৭টি চার ও ৭টি ছক্কা।
তুষার দ্বিশতক পৌঁছানোর পর ইনিংস ঘোষণা করে খুলনা। এই ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ছিল ১৯৮ রান। ২০৩ রানে অপরাজিত থাকা তুষারের ৩৭২ রানের চমৎকার ইনিংসটি ২৩টি চার সমৃদ্ধ।
রাজশাহীর সাকলাইন ৩ উইকেট নেন ১৬৪ রানে।
