২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারলেও প্রাপ্তির সন্তুষ্টি স্কটল্যান্ড অধিনায়কের

নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক প্রেস্টন মমসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 02:45 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করা ম্যাচ থেকেই ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক প্রেস্টন মমসেন।

মঙ্গলবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউ জিল্যান্ডর কাছে ম্যাচটি ৩ উইকেটে হারে স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করে ৩৬.২ ওভারে ১৪২ রান তুলে অলআউট হয় স্কটল্যান্ড। ২৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় নিউ জিল্যান্ড।

স্বাগতিক নিউ জিল্যান্ডকে শেষ দিকে চেপে ধরতে পারাটাকেই বড় প্রাপ্তি বলে মনে করেন মমসেন।

"আমরা ম্যাচে ছিলাম। শুধু এক অথবা দুইটা ভালো বলের ব্যাপার…এবং তাদের ৯ জনকে ব্যাট করতে হয়। সুতরাং আমরা খুব কাছাকাছি ছিলাম।"

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচেই ভালো করেছিল স্কটল্যান্ড। আয়ারল্যান্ডকে ১৭৯ রানে হারায় তারা। আর ওয়েস্ট ইন্ডিজের করা ৩১৩ রান তাড়া করতে নেমে ৩ রানের জন্য হারে স্কটিশরা।

প্রস্তুতি স্কটিশদের এই পারফরম্যান্স অনেককেই দলটি নিয়ে আশাবাদী করে তুলেছিল। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের ব্যাটিংয়ে সেই আশার প্রতিফলন ছিল না মোটেই। এটাকে একটা শিক্ষা হিসেবে নিচ্ছেন মমসেন।

"আমাদের জন্য এটা বড় এক শিক্ষার দিন ছিল। বিশেষ করে শীর্ষ ছয় (ব্যাটসম্যানের)।"

পুরনো খবর:

লড়াই করে নিউ জিল্যান্ডের কাছে স্কটল্যান্ডের হার