২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি: নিউ জিল্যান্ড-স্কটল্যান্ড

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারানোর পর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকেও বড় ব্যবধানে হারায় নিউ জিল্যান্ড। অন্যদিকে, পরিসংখ্যানের আলোয় স্কটল্যান্ড 'দুর্বল' হলেও তারাও দারুণ ফর্মে আছে। আইরিশদের বিশাল ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকেও কাঁপিয়ে দিয়েছিল স্কটিশরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 09:48 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

তাই একটা অঘটনের শঙ্কা উঁকি দিতেই পারে কিউই সমর্থকদের মনে। তবে একটা জায়গায় বাড়তি আত্মবিশ্বাস পেতে পারে স্বাগতিক নিউ জিল্যান্ড; ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে এ পর্যন্ত চারটি ওয়ানডে খেলে সবকটিতে জিতেছে তারা।

মঙ্গলবার ওভালের এই মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড।

এই ম্যাচের আগে জেনে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান:

* ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে চারটি ওয়ানডে খেলে সবকটিতে জিতেছে নিউ জিল্যান্ড; তার মধ্যে এই বছরই দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৮ ও ১২০ রানে হারায় তারা।

* নিউ জিল্যান্ডের মাটিতে ৩ ওয়ানডে খেলে ১১১.৫ গড়ে ২২৩ রান করেছেন স্কটল্যান্ডের ব্যাটসম্যান প্রেস্টন মমসেন। 

* ২০১৪ সালের জানুয়ারি থেকে টেস্ট খেলা দলগুলোর মধ্যে ব্রেন্ডন ম্যাককালাম চার-ছক্কা মেরে শতকরা সবচেয়ে বেশি (৬৯.৭%) ওয়ানডে রান করেছেন। আর এই হিসেবে তৃতীয় সর্বোচ্চ রান নিয়েছেন তারই স্বদেশী কোরি অ্যান্ডারসন (৬৪.৬%)।  

* ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে এ পর্যন্ত ২১ জন নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জয়ের দিক দিয়ে শতকরা হিসেবে ম্যাককালামের সাফল্যের হার দ্বিতীয় সর্বোচ্চ (৫৬.৩%)।

মুখোমুখি নিউ জিল্যান্ড-স্কটল্যান্ড:

 

নিউ জিল্যান্ড

স্কটল্যান্ড

ম্যাচ

২

২

জয়

২

২

হার

২

২

টাই

০

০

পরিত্যক্ত

০

০

জয় %

১০০.০

০

বিশ্বকাপে মুখোমুখি:

 

নিউ জিল্যান্ড

স্কটল্যান্ড

ম্যাচ

১

১

জয়

১

০

হার

০

১

টাই

০

০

পরিত্যক্ত

০

০

জয় %

১০০.০

০