২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বিপক্ষে লড়ছে খুলনা

তুষার ইমরানের অপরাজিত অর্ধশতকে রাজশাহী বিভাগের বিপক্ষে লড়ছে খুলনা বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে খুলনার সংগ্রহ ৫ উইকেটে ২৫৬ রান। তুষার ৬৩ ও জিয়াউর রহমান ২১ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৫৪ রানের জুটি গড়েছেন এই দুই জনে।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খুলনাকে ভালো সূচনা এনে দেন অমিত মজুমদার (৪৫) ও মেহেদী হাসান (৫১)। ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন এই দুই জনে।

ইমরুল কায়েস (২৩) ও মোহাম্মদ মিঠুনের (৩৭) উইকেটে থিতু হলেও সুযোগ কাজে লাগাতে পারেননি। এরপর নুরুল হাসান দ্রুত ফিরে গেলে ২০২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে খুলনা।

রাজশাহীর ফরহাদ হোসেন ও সাকলাইন সজীব দুটি করে উইকেট নেন।