২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচে নেই ফকনার

বিশ্বকাপে আরেকটি ম্যাচ খেলা হচ্ছে না জেমস ফকনারের। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার খেলবেন না বাংলাদেশের বিপক্ষেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 08:59 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

চোটের কারণে গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলেননি ফকনার। সেই ম্যাচে সহজেই জেতে প্রতিযোগিতার ফেভারিটরা।

আগামী শনিবার ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে অস্ট্রেলিয়া।

২৪ বছর বয়সী ফকনার সোমবার ব্রিসবেনে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের বিপক্ষে আমার কোনো সম্ভাবনা নেই, আমি তোমাদের এটা বলতে পারি।”

কবে নাগাদ ‘ফিট’ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তা নিয়ে নিশ্চিত নন ফকনার। তবে যত দ্রুত সম্ভব ফিরতে চান এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার আরেক অলরাউন্ডার শেন ওয়াটসন পুরোপুরি ব্যর্থ ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম বলেই আউট হওয়ার পর উইকেট শূন্য ছিলেন তিনি। ফকনারের অনুপস্থিতিতে আরেকটি সুযোগ পেতে পারেন তিনি।