মুখোমুখি: অস্ট্রেলিয়ার চেয়ে অনেক পিছিয়ে ইংলিশরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দলটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকার পাশাপাশি নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সও ইংল্যান্ডের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তাছাড়া যে মাঠে খেলবে তারা, সেখানেও প্রতিপক্ষের চেয়ে অনেক পিছিয়ে আছে ওয়েন মর্গ্যানের দল।
অন্যদিকে, বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া এবার ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও পাচ্ছে।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।
একাদশ বিশ্বকাপের উদ্বোধনী দিনের এই ম্যাচের আগে জেনে নেয়া যাক দল দুটির মুখোমুখি লড়াইয়ের আরও কিছু পরিসংখ্যান:
* দেশের মাটিতে ইংলিশদের সঙ্গে শেষ ১৫ বারের মুখোমুখি লড়াইয়ের ১৩টিতে জিতেছে অস্ট্রেলিয়া।
* বিশ্বকাপে ৩৩ ম্যাচের ৩২টিতে জেতার পর (অন্যটি টাই হয়) গত আসরে টানা দুই ম্যাচ হেরে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। ১৯৭৯ সাল থেকে বিশ্বকাপে টানা ৩টি ম্যাচ কখনই হারেনি তারা (১৯৭৫ বিশ্বকাপে শেষ দুই ম্যাচের পর ১৯৭৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়া)।
* এই ম্যাচে জিতলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের এটা ৫০তম জয় হবে। আর ইংলিশদের ৭৬ বার হারিয়েছে অজিরা।
* মেলবোর্নে খেলে শেষ ১১ ম্যাচের ৯টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। আর এই মাঠে অস্ট্রেলিয়ার কাছে শেষ ১১ ম্যাচের ৮টিতে হেরেছে ইংল্যান্ড।
* ইংল্যান্ড তাদের শেষ ১৭ ম্যাচের মধ্যে ১১ বারই অলআউট হয়েছে, আর অস্ট্রেলিয়া একই সংখ্যক ম্যাচে মাত্র একবার অলআউট হয়।
* আর ৪ রান করলেই অস্ট্রেলিয়ার ১৮তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন ব্র্যাড হ্যাডিন।
মুখোমুখি লড়াই:
| অস্ট্রেলিয়া | ইংল্যান্ড |
ম্যাচ | ১৩০ | ১৩০ |
জয় | ৭৬ | ৪৯ |
হার | ৪৯ | ৭৬ |
টাই | ২ | ২ |
পরিত্যাক্ত | ৩ | ৩ |
জয় % | ৫৯.৮ | ৩৮.৬ |
বিশ্বকাপে মুখোমুখি লড়াই:
| অস্ট্রেলিয়া | ইংল্যান্ড |
ম্যাচ | ৬ | ৬ |
জয় | ৪ | ২ |
হার | ২ | ৪ |
টাই | ০ | ০ |
পরিত্যাক্ত | ০ | ০ |
জয় % | ৬৬.৭ | ৩৩.৩ |
