২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নের বিশ্বাস ‘ফিট’ ছিলেন ক্লার্ক

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের বিশ্বাস বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে খেলার মতো ‘ফিটনেস’ ছিল মাইকেল ক্লার্কের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 04:53 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

মেলবোর্নে শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার সুযোগ করে দিতে এ ম্যাচে ক্লার্ককে খেলাচ্ছে না স্বাগতিক দলের নির্বাচকেরা।

তবে ওয়ার্ন মনে করেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলার মতো ‘ফিটনেস’ ছিল ক্লার্কের। মেলবোর্নে এক অনুষ্ঠানে এসে অস্ট্রেলিয়ার এ সাবেক অধিনায়ক বলেন, “আমি মনে করি, সে খেলার জন্য তৈরি ছিল।”

গত পাঁচ বছরের তুলনায় ক্লার্কের এ মুহূর্তের ‘ফিটনেস’ ভালো উল্লেখ করে ওয়ার্ন আরো বলেন, “সে সবকিছুই করেছে এবং সে প্রস্তুত। তার কাছে আমি বড় কিছু প্রত্যাশা করেছিলাম। এ মুহূর্তে খেলার জন্য সে ক্ষুধার্তও ছিল।”

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ৬৪ রান করা ক্লার্কের বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলার কথা রয়েছে।

২১ ফেব্রুয়ারি ব্রিসবেনে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।