২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরার পুরস্কার পেয়ে আরও আত্মবিশ্বাসী ম্যাককালাম

নিউ জিল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জয়ের আত্মবিশ্বাস এবার বিশ্বকাপে কাজে লাগাতে চান ব্রেন্ডন ম্যাককালাম। কিউই অধিনায়ক জানান, তার হ্যালবার্গ অ্যাওয়ার্ড জেতা সতীর্থদেরকেও বিশ্বকাপে ভালো করার জন্য উদ্বুদ্ধ করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 05:40 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

গত বুধবার নিউ জিল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পান ম্যাককালাম। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, “আপনি যখন একটা দলীয় খেলা খেলেন, তখন ব্যক্তিগত সম্মানের জন্য খেলেন না।”

শনিবার ক্রাইস্টচার্চে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। এ ম্যাচে নিজের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পাওয়াটা দলের কাজে আসবে বলে মনে করেন ম্যাককালাম।

“ক্রিকেটে স্পটলাইটে থাকাটা ভালো এবং বিশ্বকাপ শুরুর আগে এটা শুধু দলের শক্তি বাড়াতে সাহায্য করবে।”

১৯৯১ সালে মার্টিন ক্রো সর্বশেষ ক্রিকেটার হিসেবে নিউ জিল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছিলেন। ২০১৪ সালে নিজ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে এক বর্ষপঞ্জিতে হাজারের ওপর রান তোলায় ম্যাককালাম এ পুরস্কার পেয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে বেসিন রিজার্ভে ম্যাককালামের খেলা ৩০২ রানের ইনিংসটি দর্শকের ভোটে নিউ জিল্যান্ডের খেলাধুলার ‘সেরা মুহূর্ত’ বলে নির্বাচিত হয়েছে।