মাহামুদুলের ঘূর্ণিতে রংপুরের বড় জয়
মাহামুদুল হাসানের অফস্পিনে খুলনা বিভাগের বিপক্ষে বড় জয় পেয়েছে রংপুর বিভাগ।
বুধবার চতুর্থ ও শেষ দিনে ৩৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় খুলনা। রংপুরের কাছে ১৯৩ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা।
রংপুরের অফস্পিনার ৭১ রানে ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
খুলনার পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন নুরুল হাসান।
প্রথম ইনিংসে রংপুরের ৩১০ রানের জবাবে খুলনা ২১৩ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ২৫৯ রান করে খুলনা।
