২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানির ঘূর্ণিতে এগিয়ে ঢাকা মেট্রো

ইলিয়াস সানির অসাধারণ বোলিংয়ে বরিশাল বিভাগের চেয়ে এগিয়ে আছে ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষে ৩৩২ রানের লিড নিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনে বরিশালের প্রথম ইনিংস ২৬১ রানে গুটিয়ে দেয় ঢাকা মেট্রো।

বরিশালের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন শাহরিয়ার নাফীস। সাইফ হাসান করেন ৬৩ রান।

ঢাকা মেট্রোর পক্ষে বাঁহাতি স্পিনার সানি ৭৩ রান দিয়ে ৭ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৩ রান তুলে দিনের খেলা শেষ করে মেট্রো। আসিফ আহমেদ ৫৩ রান করে আউট হন। ৬৯ রান নিয়ে উইকেটে আছেন সাদমান ইসলাম। তার সঙ্গী মেহরাব জুনিয়রের রান ৩০।

প্রথম ইনিংসে ঠিক ৪০০ রান তুলে অলআউট হয় মেট্রো।