২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহামুদুলের ঘূর্ণিতে রংপুরের লিড

ভালো বোলিং করে প্রথম ইনিংসে রংপুর বিভাগকে লিড এনে দিয়েছেন মাহামুদুল হাসান। ৯৩ রানে এগিয়ে আছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 05:39 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয়ে যায় খুলনা। এর আগে রংপুর নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রান করে।

আগের দিনের ৬ উইকেটে ২৬১ রান নিয়ে খেলতে নেমে বাকি চার উইকেট হারানের আগে আর ৪৯ রানই তুলতে পারে রংপুর। আগের দিন ৪২ রানে অপরাজিত থাকা আরিফুল ইসলাম ৬৮ রান করেন।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা খুলনা দুইশ' রান পেরোতে পারে মূলত ইমরুল কায়েসের কল্যাণে। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান ১৪৯ বলে ৯৪ রান করেন। ইনিংসটি তিনি সাজান ১৩টি চার ও একটি ছয়ে।

৭৬ রান দিয়ে ৫ উইকেট নেন অফস্পিনার মাহামুদুল। সঞ্জীব সাহা ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট।