বিশ্বকাপ জিততে হাসির শরণাপন্ন দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপ জিততে মরিয়া দক্ষিণ আফ্রিকা পরামর্শক হিসেবে মাইক হাসিকে নিয়োগ দিচ্ছে। দলটির অনুশীলনে অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান তার দেশের কন্ডিশন সম্পর্কে পরামর্শ দেবেন।
২০১৩ সালে অবসর নেওয়া হাসিকে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করা হয়। ১৮৫টি ওয়ানডে খেলে ৪৮.১৫ গড়ে ৫ হাজার ৪৪২ রান করেন তিনি।
হাসির ম্যানেজার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে তার দায়িত্বের কথা জানান।
দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিনিগো বলেন, “আমাদের পরামর্শক হিসেবে মাইক হাসির যোগ দেয়ার বিষয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মিডলঅর্ডার ব্যাটসম্যান সে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনটা খুব ভালো জানে।”
