২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জিতলে বিশাল বোনাস শ্রীলঙ্কার ক্রিকেটারদের

বিশ্বকাপের আগে দলকে অনুপ্রাণিত করতে পুরস্কার ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। ওয়ানডের সেরা প্রতিযোগিতার শিরোপা জিতলে দেশটির ক্রিকেটাররা পাবেন প্রায় ১০ লাখ ডলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 11:02 AM

Updated : 12 Oct 2022, 03:15 PM

গত দুই আসরে অর্থাৎ ২০০৭ ও ২০১১ সালে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাদের শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ হবে বিশ্বকাপের একাদশ আসর। এবারের আসরে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে রযেছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র রজিথা সেনারত্নে জানান, বিশ্বকাপ জয়ের উদ্দীপনা জাগাতে এই অর্থ তারা দলের মধ্যে ভাগ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

১৯৯৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এখন শ্রীলঙ্কার বন্দর, নৌ ও বিমান চলাচল মন্ত্রী।

শিরোপা জয়ের পর বাড়ি, শুল্কমুক্ত গাড়ি ও জমি পেয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। একই সঙ্গে বেসরকারি কোম্পানিগুলো থেকে প্রচুর অর্থ পুরস্কারও পেয়েছিলেন তারা।